২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ পর্যায়ে বিএনপির অবস্থান সংস্কারের পক্ষে: আশরাফ

মাঠ পর্যায়ে দলের অবস্থান সংস্কারের পক্ষে বলে দাবি করেছেন বিএনপির সংস্কারপন্থী নেতা আশরাফ হোসেন। তিনি বলেন,'' দুর্বৃত্তায়নমুক্ত করতে আমরা দলে সংস্কার প্রস্তাব দিয়েছি। বিএনপির আদর্শে বিশ্বাসীদের মাঝে আমরা ঐক্য চাই। আমাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের নেতা, সাবেক অধিকাংশ সাংসদসহ দলের আদর্শে বিশ্বাসী নেতা-কর্মীরা আছেন।'' সোমবার গুলশানের ন্যাম ফ্ল্যাটে আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর আশরাফ হোসেন সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা,অক্টোবর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাঠ পর্যায়ে দলের অবস্থান সংস্কারের পক্ষে বলে দাবি করেছেন বিএনপির সংস্কারপন্থী নেতা আশরাফ হোসেন। তিনি বলেন,'' দুর্বৃত্তায়নমুক্ত করতে আমরা দলে সংস্কার প্রস্তাব দিয়েছি। বিএনপির আদর্শে বিশ্বাসীদের মাঝে আমরা ঐক্য চাই। আমাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের নেতা, সাবেক অধিকাংশ সাংসদসহ দলের আদর্শে বিশ্বাসী নেতা-কর্মীরা আছেন।'' সোমবার গুলশানের ন্যাম ফ্ল্যাটে আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর আশরাফ হোসেন সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। 'সংস্কারপন্থিদের মাঠ পর্যায়ে কোনো অবস্থান নেই। ঈদে তারা বাড়ি গেলে বুঝতে পারবেন, তাদের অবস্থান' -খোন্দকার দেলোয়ার হোসেনের এ বক্তব্যের জবাবে তিনি বলেন,'' আমরা বানের পানিতে ভেসে আসিনি। তিন দিন আগে আমি আমার নির্বাচনী এলাকা ঘুরে এসেছি। তার(খোন্দকার দেলোয়ার হোসেন) জানা উচিৎ , আমরা জনগণের ভোট নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলাম। হুমকি-ধামকি দিয়ে কথা বললে চলবে না। সেই রাজনীতি শেষ হয়ে গেছে।'' বিএনপির কতজন কাউন্সিলার তাদের সঙ্গে আছেন, জানতে চাইলে আশরাফ হোসেন বলেন, ''১৫ বছর দলের কাউন্সিল হয়নি। অনেক কাউন্সিলার এরই মধ্যে মারা গেছেন, অনেকে বিদেশে আছেন। তাই এ বিষয়ে কোনো তালিকা আমাদের কাছে ছিল না। কাউন্সিল হলে অবশ্য দেখা যাবে কতজন কাউন্সিলার আমাদের সঙ্গে আছেন।'' তিনি দাবি করেন, সংস্কারের পক্ষে অধিকাংশ কাউন্সিলার আছেন, তা কাউন্সিল হলেই প্রমাণ হবে। তিনি অভিযোগ করেন, ''বিগত কয়েক বছর দলের নেতা নন, সাংসদ নন,এমন সব ব্যক্তিরা বিএনপির নাম ব্্যবহার করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে। আজ যারা সংস্কার চায় না, তারা তাদেরকে সমর্থন করে। কিন্তু দলের আদর্শবান নেতা-কর্মীরা এ অবস্থার পরিবর্তন চায় বলে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। সেজন্য আমরা দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য কিছু প্রস্তাব করেছি।'' বিএনপির বহি