বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দুই সদস্য
বিএনপির সর্বোচ্চ নীতি--নির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’তে মঙ্গলবার দু’জন নতুন সদস্য নেওয়া হয়েছে।
এরা হলেন দলের সহ-সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সেনা প্রধান লে. জে. (অবঃ) মাহবুবুর রহমান।
চেয়ারপারসন খালেদা জিয়া দলের গঠনতন্ত্র অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন বলে কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে।
নতুন দুজনকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়াল ১৩। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী ১৫ জন সদস্য থাকার কথা এই কমিটিতে।
কমিটির বাকি ১১ সদস্য হলেন খালেদা জিয়া, এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মতিন চৌধুরী, খন্দকার দেলোয়ার হোসেন, চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকী, ড. এ আর গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কে এম ওবায়দুর রহমান ও অ্যাড. খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
