এখনও উপদেষ্টা ফজলুল হক!
ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার পদত্যাগের পর একদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া বিচারপতি ফজলুল হক দাবি করছেন, তিনি এখনও মন্ত্রিসভার অংশ।
রোববার বিকেলে টেলিফোনে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “এখন পর্যন্ত কেউ আমাকে পদত্যাগ করতে বলেননি।”
প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার দুপুরে অনুষ্ঠিত নবনিযুক্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম বৈঠকে অংশ নেননি কেন জানতে চাইলে ফজলুল হক বলেন, “এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি এখনও ভালো কিছু আশা করছি।”
ফজলুল হক এর আগে শনিবার গভীর রাতে নফহবংি২৪.পড়স কে বলেছেন, তিনি এখনো যেমন পদত্যাগ করেননি তেমনি কেউ পদত্যাগ করতেও তাকে বলেননি।
ইয়াজউদ্দিন পদত্যাগ করেন বৃহস্পতিবার (জানুয়ারি ১১)। সেই সঙ্গে সবচেয়ে বর্ষীয়ান উপদেষ্টা হিসেবে অস্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব দেন ফজলুল হকের হাতে।
প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দীন আহমদের শপথ নেয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে সরকারি একটি ফাইলে তিনি সই করেছেন বলে দাবি করেন সাবেক বিচারপতি। তিনি বলেন, সেই ফাইলটি রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। তবে ফাইলটি কি সংক্রান্ত তা তিনি বলেননি।
রাত সোয়া বারোটার দিকে ফজলুল হক নফহবংি২৪.পড়স প্রতিবেদক এহসানুল হককে বলেন,“শনিবার এক সরকারি কর্মকর্তা এসে ক্রয় সংক্রান্ত কমিটির একটি ফাইলে সই করার অনুরোধ করেন। তবে এতে তিনি তারিখ দিতে বলেন ১১ জানুয়ারি। কিন্তু আমি তা প্রত্যাখান করি।”
তিনি বলেন,“আমি তাকে বলেছি যে আমি এখনো একজন উপদেষ্টা এবং মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির প্রধান। কিন্তু কর্মকর্তাটি চলে যান।”
তিনি আরও বলেন, “এরপর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আমাকে বলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে উপদেষ্টা পরিষদ আপনা থেকেই ভেঙ্গে যায়।”
ফজলুল হক বলেন,“আমি তাকে জানিয়ে দেই যে আমি বিচারক ছিলাম। আমাকে আইন শেখাবেন না।”
তবে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “রাষ্ট্রপতি আমাকে পদত্যাগ করতে বললে আমি পদত্যাগ করবো। কিন্তু এখনো তিনি আমাকে তা করতে বলেননি।”
