২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ শুরু করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমদিনেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ফখরুদ্দীন আহমদ। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে দেখা করে প্রাথমিক কাজগুলো বুঝে নিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 03:02 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এরপর ১২টার একটু পরে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। প্রথমে তিনি সেখানকার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিন বাহিনীর প্রধানরা তাঁর সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে চারটার পরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান।

একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্তি চূড়ান্ত করতে সকাল থেকেই কাজ করছেন প্রধান উপদেষ্টা। মন্ত্রী পরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।

দুপুর একটার একটু আগে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখানে অনেকের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওঠেন তিনি। এ উপলক্ষে যমুনার চারদিকের রাস্তাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সকাল থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

বঙ্গভবনের দরবার হলে শুক্রবার সন্ধ্যা ৭ টায় ড. ফখরুদ্দীন আহমদকে শপথ পড়ান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। দুই একদিনের মধ্যেই তিনি উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের নিয়োগ দেবেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টা হিসেবে ড. ফখরুদ্দীন আহমদকে সংবিধানের ৫৮ (গ) ধারা অনুসারে শপথ পড়ানোর সময় দুই পাশে সাবেক দুই রাষ্ট্রপতি এইচএম এরশাদ ও বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে বসেছিলেন শেখ হাসিনা। তবে অনুষ্ঠানে বিএনপি নেতৃত্বাধীন চারদলের কাউকে দেখা যায়নি।  হাওয়া ভবন সূত্রে জানা যায়, সিদ্ধান্ত নিয়েই চার দলীয় জোট শপথ অনুষ্ঠান বর্জন করেছে।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক’টনীতিবিদ, সদ্য পদত্যাগকারী উপদেষ্টারাসহ সরকারি ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকারের নয় উপদেষ্টাও এসময় পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় বিচারপতি ফজলুল হককে।

শুক্রবার দুপুরের দিকে বঙ্গভবনের দায়িত্বশীল একটি সূত্র নফহবংি২৪.পড়স কে জানায়, তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রধান উপদেষ্টা হিসাবে সন্ধ্যায় শপথ নেবেন ড. ফখরুদ্দীন আহমদ। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল আমন্ত্রণপত্র পাওয়ার কথা নফহবংি২৪.পড়স -এর কাছে স্বীকার করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শেষে তিনি সাংবাদিকদের আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরের বছর একই বিষয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং ১৯৭৮ সাল পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

১৯৭৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এরপর তিনি চার বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৫ সালের ১ জুন তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন।  

এদিকে শুক্রবার বিকেলেই রাজধানীসহ মহানগর ও জেলা সদরগুলোতে জারি করা সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়।  তবে জরুরি অবস্থা বহাল রাখা হয়।

অন্যদিকে ২২ জানুয়ারি নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন।

শুক্রবার সকালে সারাদেশে নির্বাচনী উপকরণ পাঠানোর কথা থাকলেও

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জেলা ও উপজেলা কর্মকর্তাদের ২২ জানুয়ারি নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার কথা জানিয়ে দেন।

উপসচিব (নির্বাচন) মিহির সরওয়ার মোরশেদ নফহবংি২৪.পড়স কে জানান, রাষ্ট্রপতির ভাষণের পর নির্বাচন কমিশন সমস্ত নির্বাচনী কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে বাংলাদেশে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটকে দুঃখজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই জরুরি অবস্থা জারিকে স্বাগত জানিয়েছ।

শীর্ষ ব্যবসায়ী সংগঠনটি মনে করে, জরুরি অবস্থা ঘোষণায় অর্থনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং দেশের আইন--শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে। এছাড়া সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথকে সুগম করবে।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার রাতে রাজনৈতিক অচলাবস্থার কারণ দেখিয়ে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন। সেইসঙ্গে দু এক দিনের মধ্যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে বলেও ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়।

জাতির উদ্দেশে দেওয়া ১৪ মিনিটের ভাষণে এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে  শান্তি শৃঙ্খলা রক্ষা, অর্থনীতিকে সচল রাখার লক্ষ্যে জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না।

ভাষণে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন স্বীকার করেন ২৯ অক্টোবর তিনি প্রধান উপদেষ্টার পদ নেওয়ার পর বিতর্ক সৃষ্টি হয়।

তিনি বলেন, “এই বিতর্ক দেশ ও জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। জাতিকে নিয়ে নিয়ে গেছে বিপরীতমুখী দুই ধারায়। এই বিতর্ক অবসানে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”   

রাষ্ট্রপতি বলেন, “দু একদিনের মধ্যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে। এর আগে পর্যন্ত জ্যেষ্ঠতম উপদেষ্টা ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার পর সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।”

মাত্র দুদিন আগেও সংবিধান রক্ষায় ২২ তারিখে নির্বাচন করায় অটল থাকার কথা বললেও ভাষণে ইয়াজউদ্দিন সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩ নং ধারা উদ্ধৃত করে বলেন, “সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে একটি নির্ভুল ভোটার তালিকা ছাড়া নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।”

তিনি বলেন, “নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হলে সেটি ত্র“টিযুক্ত ও প্রশ্নসাপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নয়।”

ভাষণে বেশ কয়েকবার তিনি নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও দেশে--বিদেশে এর গ্রহণযোগ্যতার ওপর জোর দেন।

প্রধান দুই রাজনৈতিক জোটের সমালোচনা করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের অসহিষ্ণুতা ও বিরোধের কারণে সহিংসতা প্রকট আকার ধারণ করে। দেশে কমবেশি সবাই এখন জানমালের নিরাপত্তাহীনতায় আক্রান্ত। রাষ্ট্রপতি বলেন, এ অবস্থার অবসান প্রয়োজন। 

এদিকে জরুরি অবস্থা জারির পরপরই বেসরকারি টেলিভিশনগুলোর খবর প্রচার বন্ধ করার নির্দেশ দেয় সরকার।  টেলিভিশনগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) রাত ৮টার দিকে ফোন করে নিজস্ব খবর প্রচার বন্ধ রাখার নির্দেশ দেন। এরপরই টিভিগুলো খবর প্রচার বন্ধ করে দেয়। তবে শুক্রবার সন্ধ্যার পর থেকে টেলিভিশনগুলো আবারও খবর প্রচার শুরু করে।