সান্ধ্য আইন প্রত্যাহার
রাজধানীসহ সারাদেশের মহানগর ও জেলাসদরগুলোতে জারি করা সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়েছে। তবে জরুরি অবস্থা থাকবে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার সন্ধ্যায় সারাদেশ জরুরি অবস্থা জারি করেন। একই সঙ্গে রাত ১১টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সান্ধ্য আইনের ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক মতিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “বিকেল চারটায় সান্ধ্য আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে একটি নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।”
