মুন্সিগঞ্জে আধাবেলা হরতাল পালিত
স্থানীয় যুবলীগ নেতা আবুল কালাম আজাদ রাজা হত্যার প্রতিবাদে বুধবার ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আধাবেলা হরতাল পালিত হয়েছে মুন্সিগঞ্জে।
হরতালের সমর্থনে যুবলীগ ও শহরবাসীর ব্যানারে সকাল থেকেই শহরে খন্ড খন্ড মিছিল বের হয়।
মিছিলকারীরা হত্যার প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালনসহ তিনদিনের শোক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে যুবলীগ নেতা রাজাকে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
