২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের জন্য ভোট চাইলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার কুমিল্লা- ৮ (সদর) আসনে নিজের জন্য ভোট চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

টানা আট ঘন্টা এই গণসংযোগকালে খালেদা জিয়া মূল শহর ছাড়াও বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও ইউনিয়নের ভেতর দিয়ে প্রায় ৩২ কিলোমিটার পথ অতিক্রম করেন। এ সময় রাস্তার দুপাশে কর্র্মী-- সমর্থকরা তাঁকে হাত নেড়ে স্বাগত জানান।

চান্দিনা থেকে কুমিল্লায় প্রবেশের পরেই বিভিন্ন স্থানে তিনি গাড়ি বহর থামিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন।

দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত খালেদা জিয়া তেলতলী, কামাইরবাগ, কালীর বাজার, ধনুয়াখোলা, বলাপপুর, দৌলতপুর, চৌগাছা, ধর্মপুর. দূর্গাপুর, আনন্দপুর, রায় চৌ, কালীরহাট, হাতিপাড়া, কোর্টবাড়ি, আড়াইওরা হয়ে মূল শহরে প্রবেশ করেন। পরে সেখান থেকে শাসনগাছা, দলিল চরটা, চকবাজার, রাজগঞ্জ হয়ে সার্কিট হাউসে আসেন।

দূর্গাপুরে পৌঁছালে হিন্দু সম্প্রদয়ের শত শত মহিলা এসে তাকে অভিনন্দন জানান। এ সময়

তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে শতাধিক তোরণ নির্মাণ করা হয়। অনেকের হাতে ধানের ছড়া ও খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবি দেখা যায়। সড়ক-- দ্বীপগুলোকে সাজানো হয় নানান  রঙে।

গণসংযোগকালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের প্রয়াত নেতা কর্নেল আকবর হোসেনের স্ত্রী, পুত্র ইসমাইল হোসেন সাইমন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক রাবেয়া চৌধুরী প্রমুখ।

২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি লে. কর্নেল (অব.) আকবর হোসেন বিজয়ী হয়েছিলেন। কিন্তু ২০০৬ সালের জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর ফলে আসনটি শূন্য হলেও সময়ের স্বল্পতায় উপনির্বাচন করা হয়নি।

এবার এই আসন থেকেই খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।