২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে পাবনায় সংঘর্ষে আহত ৩০

মহাজোটের ডাকা অবরোধের তৃতীয় দিন মঙ্গলবার দুপুরে পাবনায় অবরোধ সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের কাঁদানে গ্যাস  নিক্ষেপ ও অবরোধকারীদের ইট পাটকেলের আঘাতে ৩০ জনের মতো আহত হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এদের সাতজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবরোধকারীরা পুলিশের একটি পিকআপ এবং আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী বিশ্বাসের চাল বোঝাই দুটি ট্রাক ভাংচুর করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে পুলিশের রেশনের চাল বোঝাই দুটি ট্রাক আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় অবরোধকারীরা তাতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় পুলিশ অবরোধকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অবরোধকারীরাও ইট--পাটকেল ছুঁড়ে পাল্টা জবাব দেয়। প্রায় আধঘণ্টা পর সেনাবাহিনী এলে সংঘর্ষ থামে।

এর পর আওয়ামী লীগসহ মহাজোট নেতা--কর্মীরা কয়েক দফা মিছিল ও সমাবেশ করে।