সেনবাগে অস্ত্রধারী যুবদল নেতা ২০ সহযোগীসহ গ্রেফতার
নোয়াখালীর সেনবাগের পুলিশ রোববার দুপুর ১২টায় বীজবাগ ইউনিয়ন যুবদল সভাপতি মাঈন উদ্দিন ও তার ২০ অস্ত্রধারী সহযোগীকে গ্রেপ্তার করেছে।
তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৪টি পাইপগান, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ১টি এলজি, ১৬টি ককটেল, ৪টি কার্তুজ, ১টি রাইফেলের বুলেট ও ৩টি কিরিচ।
মাঈন উদ্দিন ছাড়াও আর যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে আছে ফজল হক, মন্নান, মানিক, নোমান, সজীব, টিটু, রূপক, শরীফুল, রফিকুল, কোরবান, আলমগীর, রাশেদুল ইসলাম দিদার, দিদারুল, হানিফ, হাসান, শিপন, দাউদ, জহিরুল, সাইফুল ও ইসলাম।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরা রোববার সকালে সেনবাগ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান গ্র“পের সমর্থক বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হারুন ও তার তিন সমর্থকের বাড়িতে সশস্ত্র হামলা ও ভাংচুর করে।
এ সময় জনতার ধাওয়া খেয়ে অস্ত্রধারীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে কালিকাপুর শ্যামেরগাঁও গ্রামের আব্দুল হকের বাড়িতে জোর করে ঢুকে পড়ে।
এলাকার লোকজন বাড়িটি ঘিরে রেখে থানায় খবর দিলে পুলিশ এস অস্ত্রধারীদের গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী জয়নাল আবদীন ফারুক গ্র“প ও স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান গ্র“পের মধ্যে বিরোধের সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা জয়নুল আবদীন ফারুক গ্র“পের সন্ত্রাসী বলে কাজী মফিজুর রহমান দাবি করেছেন।
অন্যদিকে জয়নুল আবদীন ফারুক গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে তার বা বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন।
এ ব্যাপারে সেনবাগ থানার অস্ত্র ও বিক্ষোরক আইনে ২টি মামলা হয়েছে।
