কুমিল্লায় বাস দুর্ঘটনায় প্রাণহানীতে খালেদা জিয়ার শোক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কুমিল্লায় যাত্রীবাহী বাসে আগুন লেগে বহু লোকের প্রাণহানীতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে শনিবার তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
