নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় বর্জনকারী দলগুলোরই নিতে হবে: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ২২ জানুয়ারি নির্বাচনে কোন দল অংশ না নিলে যদি নির্র্বাচনের গ্রহণযোগ্যতা কমে যায় তাহলে বর্জনকারী দলগুলোই এর জন্য দায়ী হবে, অংশগ্রহণকারী দলগুলো নয়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধানকে সমুন্নত রাখতেই চারদলীয় জোট নির্বাচনে অংশ নেবে। তবে সবগুলো রাজনৈতিক দল অংশ নিলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হতো। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তারা যদি সত্যিই নির্বাচনমুখী হতো তাহলে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিতো না। মাত্র ১০দিনের ব্যবধানে এমন কোনো ঘটনা ঘটে নাই যাতে তারা এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তিকে ‘চরম বিতর্কিত’ আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, নিজেদেরকে তারা ধর্মনিরপেক্ষ বলে দাবি করলেও আজ একটি ধর্মীয় সংগঠনের সঙ্গে চুক্তি করেছে। এটা কি নির্বাচনে জেতার কৌশল? নাকি মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল?
নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় বর্জনকারী দলগুলোকেই নিতে হবে : খালেদা জিয়া
ঢাকা, জানুয়রি ০৫ (নফহবংি২৪.পড়স) -- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ২২ জানুয়ারি নির্বাচনে কোন দল অংশ না নিলে যদি নির্র্বাচনের গ্রহণযোগ্যতা কমে যায় তাহলে বর্জনকারী দলগুলোই এর জন্য দায়ী হবে, অংশগ্রহণকারী দলগুলো নয়।
শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধানকে সমুন্নত রাখতেই চারদলীয় জোট নির্বাচনে অংশ নেবে। তবে সবগুলো রাজনৈতিক দল অংশ নিলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হতো।
আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তারা যদি সত্যিই নির্বাচনমুখী হতো তাহলে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিতো না। মাত্র ১০দিনের ব্যবধানে এমন কোনো ঘটনা ঘটে নাই যাতে তারা এরকম সিদ্ধান্ত নিলো।
খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তিকে ‘চরম বিতর্কিত’ আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, নিজেদেরকে তারা ধর্মনিরপেক্ষ বলে দাবি করলেও আজ একটি ধর্মীয় সংগঠনের সঙ্গে চুক্তি করেছে। এটা কি নির্বাচনে জেতার কৌশল? নাকি মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল?
তিনি একইসঙ্গে আওয়ামী লীগের নির্বাচন বর্জন ও প্রতিহত করার ঘোষণায় পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, একটি শান্তিকামী দেশকে তারা অরাজকতার দিকে ঠেলে দিতে চাইছে। তারা সমৃদ্ধমুখী বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। আমরা শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সচল ও মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই নির্বাচনে অংশ নেব।”
এই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চারদলীয় জোটে যোগদানকারী জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নির্বাচনের নতুন তফসিল ঘোষণার পর এটি ছিল খালেদা জিয়ার দ্বিতীয় সংবাদ সম্মেলন।
খালেদা জিয়া তাঁর দীর্ঘ চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, ভোটার তালিকা, প্রশাসনে রদবদল ইত্যাদি বিষয়ে ১৪ দলীয় জোটের দাবি ও পরবর্তী পরিস্থিতি, এইচ এম এরশাদসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
খালেদা জিয়া বলেন, ২৩ ডিসেম্বর রাতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর এমন কোনো ঘটনা ঘটেনি যে ৩ জানুয়ারি তারা এধরনের সিদ্ধান্ত নিতে পারে।
খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেয়া আওয়ামী লীগের বিভিন্ন দাবিকে ‘সীমাহীন’ উল্লেখ করে বলেন, একের পর এক এসব দাবি মানা সত্ত্বেও তারা তুষ্ট হয়নি।
৯০ দিনের বাইরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আওয়ামী লীগের দাবি সম্পর্কে তিনি বলেন, “ ’৭২ সালের প্রণীত সংবিধানে সংসদ ভেঙ্গে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আমরা সংবিধানের ওপর শ্রদ্ধাশীল বলে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষপাতী।”
৯০ দিনের বাইরে নির্বাচনের বিষয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাওয়া সম্পর্কে তিনি বলেন, “আওয়ামী লীগের কি সুপ্রিম কোর্টের ওপর আস্থা আছে? আমরা নিশ্চিত সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু সংবিধানের বাইরে কিংবা পরিপন্থী কোনো নির্দেশনা দিতে পারে না। তাছাড়া আওয়ামী লীগ যে কিসে রাজী তার গ্যারান্টি কে দেবে!”
জাতীয় পার্টির এইচ এম এরশাদ সম্পর্কে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ে আওয়ামী লীগ নেত্রী সংবাদ সম্মেলন করেছেন এবং বলছেন, ওই ব্যক্তিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
তিনি বলেন, অবশ্য গত নির্বাচনেও দুর্র্নীতির কারণে এরশাদের অংশগ্রহণ অনিশ্চিত ছিল। কিন্তু তখন আওয়ামী লীগ ঠিকই নির্বাচনে গিয়েছিল।
খালেদা জিয়া অভিযোগ করেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। চারদলীয় জোটও শান্তিতে বিশ্বাস করে। তারা দেশে অশান্তি চায় না। দেশে শান্তি বজায় রাখাই হচ্ছে একমাত্র লক্ষ্য। অন্যদিকে আওয়ামী লীগ চায় দেশে অশান্তি সৃষ্টি করতে। তারা অবরোধের মতো কর্মসূচি দিয়ে দেশকে অশান্ত করে তুলছে।
তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ নিজেদেরকে গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে। কিন্তু তারাই নির্বাচন পরিপন্থী। তারা সাধারণ মানুষের চলাফেরার স্বাধীনতা হরণ করেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দাবি করেছে, প্রকৃত সন্ত্রাসীদের ধরা হোক। কিন্তু বাস্তবতা হচ্ছে, তারাই নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের নির্বাচনে দলীয় প্রার্থী করেছে।
খালেদা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দেশে অশান্তি সৃষ্টি করেছেই, এখন গৃহযুদ্ধের হুমকিও দিয়েছে। আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে ‘দাবি না মানলে, সারাদেশে আগুন জ্বলবে, বঙ্গভবনে গ্যাস, পানি এমন কি অক্সিজেন সরবারহ বন্ধ করে দেওয়া হবে’ উল্লেখ করে তিনি বলেন, “ওই নেতা অক্সিজেন সরবরাহ কিভাবে বন্ধ করবেন করবেন আমি জানি না। এরকম হুমকি কোনো শান্তিপ্রিয়, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যাক্তি কিংবা দলের পক্ষে মানায় না।”
খালেদা জিয়া ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে বলেন, আগের ভোটার তালিকাই হালনাগাদ করে এ নির্বাচনের জন্য প্রস্তুত করা হয়েছে। তাছাড়া বিদ্যমান ভোটার তালিকাও আওয়ামী লীগের আমলেই হয়েছিল।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক মঞ্চে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পাশাপাশি সংবাদ সম্মেলনে আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল, বিএনপিসহ শরিক দলগুলোর সিনিয়র নেতৃবৃন্দ।
