২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আ. লীগ নেতা জাফর আহমদ নির্বাচন করছেন

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা জাফর আহমদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 01:01 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এর জন্য প্রয়োজনে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও প্রস্তুত ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এই নেতা।

দক্ষিণ চট্টগ্রামের দুটি আসনে নির্বাচন করার জন্য বৃহস্পতিবার তিনি প্রতীক বরাদ্দ নিয়েছেন। ট্রাক মার্কা নিয়ে চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) ও চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনে চার দলীয় জোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচন বর্জন করার পরও তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় দলের ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে দল বহিষ্কার করতে পারে জেনেও তিনি নির্বাচনে অংশ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

এ বিষয়ে জাফর আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, “আমি কোনো দলের ইচ্ছায় নয়, এলাকার জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে অংশ নেব। যে দিন থেকে আমার আসনে  অলি আহমদকে মহাজোটের প্রার্থী করা হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্কচ্ছেদ হয়ে গেছে।”

তিনি বলেন, “আমার দীর্ঘদিনের সাধনার ফল আওয়ামী লীগ অন্য কারও হাতে তুলে দেবে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। গত পাঁচ বছর আমি এলাকার জনগণের জন্য কাজ করেছি। এখন দল বহিষ্কার করুক কিংবা চাঁদের দেশে পাঠাক তাতে আমার কিছু যায় আসে না।”

বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়া এ নেতা বলেন, “মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দলের কেন্দ্রীয় নেতাদের কাছে এর ব্যাখ্যা চেয়েও কোনো উত্তর পাইনি।”

তবে বিএনপিতে যোগ দিচ্ছেন কি-না এ প্রশ্নটি তিনি এড়িয়ে যান।