শিক্ষকদের প্রিজাইডিং অফিসার না হওয়ার আহ্বান সুরঞ্জিতের
মহাজোটের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হলে তাতে শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বৃহস্পতিবার বিকেলে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন।
সুরঞ্জিত বলেন, মহাজোট ছাড়া ২২ জানুয়ারির নির্বাচন হবে না। আর যদি তা করার চেষ্টা হয় তাহলে সেই উদ্যোগ প্রতিহত করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন শাল্লা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তকদীর হেসেন। সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিক ও সাবেক সচিব এম এ মান্নান বিশেষ অতিথি ছিলেন।
