২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিনে চাঁদপুরে শোক মিছিল

চাঁদপুর-৩ (মতলব দক্ষিণ-চাঁদপুর সদরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোমবার সকাল ৯টার দিকে ওই নির্বাচনী এলাকার বাবুরহাট বাজারে মুসুল্লিরা মুখে কালো কাপড় বেঁধে শোক মিছিল বের করে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2007, 04:54 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

মিছিলকারীরা সাবেক সাংসদ ও চারদলীয় জোটের প্রার্থী জিএম ফজলুল হকের পরিবর্তে ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খানকে ওই আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান। প্রায় এক ঘন্টাব্যাপী শোক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর একই দাবিতে চাঁদপুর-কুমিল্লা সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।