মান্নান ভূঁইয়াকে বিউটেনিসের শুভেচ্ছা
বিরোধী ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সাথে সংস্কার প্রশ্নে আলোচনার উদ্যোগ নেয়ায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত প্যাট্রিসিয়া বিউটেনিস বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রদুত বিউটেনিস শনিবার বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়াকে টেলিফোন করে এ বিষয়ে কথাও বলেন।
মান্নান ভূঁইয়ার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদুত সংস্কার প্রশ্নে ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
