২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে আ. লীগের দু গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী লীগের দুটি গ্র“পের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 10:29 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় আইন--শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশেপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করেন।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রউফ শুক্রবার সকাল ১০ টায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ আহ্বান করেন। সমাবেশে ওরিয়ন গ্র“পের মালিক ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এবাদুল করিম বুলবুলের উপস্থিত থাকার কথা ছিলো।

অপরদিকে বুলবুলের উপস্থিতি ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম.এ হালিমও একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করেন।

এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় উপজেলা প্রশাসন স্কুল মাঠ ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।

উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় গ্র“প মুখোমুখি অবস্থানে রয়েছে।