২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ও বিউটেনিসের দু ঘণ্টার বৈঠক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বুধবার বিকালে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে তার ধানমণ্ডির বাসভবনে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বিডিনিউজ২৪ডটকমকে জানান, বিউটেনিস আকস্মিকভাবেই শেখ হাসিনার বাসভবনে আসেন এবং তারা দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে নিশ্চয়ই তাদের মধ্যে কথা হয়েছে।

ইফতার শেষে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে বিউটেনিস সুধাসদন ত্যাগ করেন। তবে দুজনের কেউই আলোচনার বিষয়ে মুখ খোলেননি।

বৈঠকের সময় সাংবাদিকদেরও সুধাসদনের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।