২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি নেতা সানি ও জুয়েলের ৬০ বছর কারাদন্ড

জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি এবং দলের গাজীপুর জেলা কমান্ডার এনায়েতুল্লাহ জুয়েলকে পৃথক দুটি মামলায় মোট ৬০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ঢাকা মহানগর ৫ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মোহামমদ মঞ্জুরুল বাছিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে জেএমবির অর্থ যোগানদাতা হিসেবে অভিযুক্ত ফরিদুজ্জামান স্বপনসহ কামরুল সুমন ওরফে জাহিদুর রহমান ও আলমগীর হোসেন বিজয় ওরফে সৈকতকে নির্দোষ সাব্যস্ত করে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

রায় শোনার পর কাঠগড়ায় দাঁড়ানো দুই আসামি ‘আলহামদুলিল্লাহ’ বলে রায়কে স্বাগত জানায়।

মামলার বিবরণে জানা যায়, জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি ও জুয়েলের স্বীকারোক্তি মোতাবেক মান্ডা এলাকার ছাতা মসজিদ সংলগ্ন বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সবুজবাগ থানায় দুটি পৃথক মামলা দায়ের করে।

বিচার কালে অস্ত্র মামলায় ২৩ জন এবং বিস্ফোরক মামলায় ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।