২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আফতাব আহমদ গুলিবিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আফতাব আহমদ শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বাম উরুতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে নগরীর শমরিতা হাসপাতালে ও পরে সেখান থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান বিডিনিউজ২৪ডটকম কে জানান, সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে অজ্ঞাত সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়েল শিক্ষক স্টাফ কোয়ার্টারে প্রবেশ করে তাকে গুলি করে।

কমিশনার জানান, তার আঘাত গুরুতর।