মান্নান ভূঁইয়া শুক্রবার দেশে ফিরছেন
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া শুক্রবার দেশে ফিরে আসেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার ডা. মরিস চু এর অধীনে মান্নান ভূঁইয়ার দেহে সফল অস্্েরাপচার করা হয়। মরিস চু বলেছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে আছেন।
১৪ সেপ্টেম্বর সকালে মিন্টো রোডের বাসা থেকে বের হওয়ার সময় বুকে ব্যথা অনুভব করলে মান্নান ভূঁইয়াকে সরাসরি শেরেবাংলা নগরের হৃদরোগ ইন্সটিটিউট নেওয়া হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছিল। রোববার গভীর রাতে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
