২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক উত্তেজনা নিরসনে ব্যবসায়ী সম্প্রদায় এখনো আশাবাদী

চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ সোমবার উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তেজনাকর ও স্থবির এই পরিস্থিতির অবসান ঘটানোর উপায় খুঁজে বের করা জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 10:31 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

যদিও ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন, শিগগিরই তারা বিরোধী দল ও সরকারের মধ্যে সংলাপ আয়োজনে সক্ষম হবেন বলে আশাবাদী।

এ ব্যাপারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজ ডটকমকে বলেন, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়ার অনুপস্থিতি সত্তেও আমরা এ সপ্তাহের মধ্যেই বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের সাথেই কথা বলবো।

মীর সাসির বলেন, চলমান রাজনৈতিক উত্তেজনা নিরসনে ব্যবসায়ী সম্প্রদায়ের পরিকল্পনা অব্যহত রাখার জন্য ক্ষমতাসীন বিএনপি দল তাদের অপর এক সিনিয়র নেতাকে দায়িত্ব দিতে রাজী হয়েছে।

উল্লেখ্য, ১৪ দলীয় বিরোধী জোট তাদের সংস্কারের দাবি মানার জন্য সোমবারের মহাসমাবেশ থেকে চলতি সপ্তাহে দেশব্যাপী অবরোধ ও হরতালের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মহাসমাবেশে বলেন, দাবি পূরণ না হলে তার দল অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবে।

এ ব্যাপারে বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক সোমবার বিডিনিউজ ডটকমকে বলেন, উভয় দলকেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনার টেবিলে আনা সম্ভব বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, হরতাল, অবরোধ এবং অনান্য রাজনৈতিক কর্মসূচি বন্ধের জন্য প্রধান বিরোধী দলগুলোর সাথে আলোচনা শুরুর ব্যাপারে ব্যবসায়ী সম্প্রদায় আশাবাদী।

‘চলমান রাজনৈতিক সংকট নিরসনের উদ্দেশ্যে আমাদের কাজ চলছে, আমরা হয়ত এ সপ্তাহের হরতাল বন্ধ করতে পারবো না বলে উল্লেখ করে ফজলুল হক বলেন, কিন্তু আমরা পরবর্তী হরতালগুলো বন্ধ করার চেষ্টা চালাতে চাই।