২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশ বানচালের যে কোন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে ঃ হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পল্টনের মহাসমাবেশ পুলিশ দিয়ে নস্যাতের যে কোন ্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুশিয়ার করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 11:47 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তিনি রোববার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির (এএলসিডব্লিউসি) বৈঠকে বলেন, পুলিশ যদি কোন প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তা গুড়িয়ে দেওয়া হবে।

মহাসমাবেশ বানচাল করতে বিরোধী দলীয় কর্মীদের গ্রেপ্তারের জন্য সরকার পুলিশকে নির্দেশ দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।  একে মানবাধিকার লঙ্ঘন বলে তিনি অভিহিত করেন।

শেখ হাসিনা বলেন, আগামী তত্ত্বাবধায়ক সরকারের সাম্ভব্য প্রধান উপদেষ্টা সাবেক বিচারপতি কেএম হাসান জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও আগামী নির্বাচনের এক মনোনয়ন প্রার্থীকে সাথে নিয়ে কুমিল্লায় একটি মাজার জিয়ারত করে নিজেকে বিতর্কিত করে ফেলেছেন।

তিনি বলেন, এ পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নিয়োগ হবে সংবিধান পরিপন্থী।

কারণ সংবিধানে নির্দলীয় ও নিরপেক্ষ ব্যাক্তির কথা বলা হয়েছে। কিন্তু কেএম হাসান বিএনপির একটি কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।