নরসিংদীতে আওয়ামী লীগের বিক্ষোভ--সমাবেশ, সড়ক অবরোধ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও আসাদুজ্জামান নূরসহ আওয়ামী লীগের নেতা--কর্মীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে নরসিংদীতে বৃহস্পতিবার ঢাকা--সিলেট মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতা--কর্মীরা বিক্ষোভ--সমাবেশ করেছে। সে সময় যানবাহন চলাচল দুই ঘন্টা বন্ধ ছিল।
১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ঢাকা--সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটখোলায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা হারুন-অর রশীদ খান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ--সভাপতি জহিরুল হক মোহন, সাবেক সাংসদ কামাল হায়দার, মাহবুবুর রহমান ভূইয়া, শাহজাহান সাজু ও সামছুল আলম।
