২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে শ্রমিক - পুলিশ দফায় দফায় সংঘর্ষ

নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেটে বুধবার বিকেলে গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া - পাল্টা ধাওয়া, ইট - পাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 10:02 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

উত্তেজিত গার্মেন্টস কর্মীরা ৫/৬ টি যানবাহন ভাংচুর ও ৩/৪টি গার্মেন্টস ফ্যাক্টরীতে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ ২৫ জন আহত হয়।

বিকেল ৪টার দিকে ফতুল্লা এলাকার ২/৩ টি গার্মেন্টসের শ্রমিকরা বেতনের দাবীতে রাস্তায় বেরিয়ে আসে। তারা প্রথমে ঢাকা - নারায়ণগঞ্জ লিংক রোডের মির মার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে আধা ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

পরে উত্তেজিত শ্রমিকদের সঙ্গে শহরের ২নং রেল গেইট এলাকায় পুলিশের সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও পাল্টা গুলি ছোড়ে। সন্ধ্যায় চাষাড়াস্থ শহীদ মিনার চত্তরে এক সমাবেশ করে বেতন বৃদ্ধির দাবী জানায়।