বিরোধী দলের ঘেরাও কর্মসূচি সফল করে তুললো পুলিশবাহিনী
বিরোধী দলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি মঙ্গলবার আইন-শৃঙ্খলা বাহিনীই সফল করে তুলেছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাব, বিডিআর এবং আর্মড পুলিশ নিয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজার সদস্য নিয়ে গঠিত নিরাপত্তা জাল আক্ষরিক অর্থেই প্রধানমন্ত্রীর কার্যালয় পুরো ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
গুলশান থেকে ১৪ দলের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে একটি মিছিল নিয়ে আসলে মহাখালী রেলক্রসিংয়ের কাছে তাদের থামিয়ে দেওয়া হয়। সেখান থেকেই বেলা বারোটায় টিভি চ্যানেলগুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তোফায়েল আহমেদ বলেন, ‘আপনি দেখুন, ঘেরাও সফল হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কাক-পক্ষীও বেরোতে পারছে না, বা ঢুকছে না’।
একই সময়ে রাসেল স্কোয়ারে ও ধানমণ্ডি ২৭ নম্বরের সামনে অবস্থান নিচ্ছিলেন ১৪ দলের অন্য নেতা-কর্মীরা। ধানমণ্ডি ২৭ নম্বরের সামনে সকাল থেকেই কাঁটাতারের বেড়া দিয়ে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে।
পৌণে বারোটার দিকে উপাধ্যক্ষ আবদুশ শহীদের নেতৃত্বে ২০ জন সাংসদের একটি মিছিল বেরিয়ে বিজয় সরণীর মোড়ে তাদের থামিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশপাশে মহাখালী ক্রসিং থেকে শ্যামলী শিশুমেলা হয়ে শহীদ জাহাঙ্গীর গেট থেকে পিএসসি, পর্যটন ক্রসিং, বিজয় সরণি, বিমানবন্দর ক্রসিং এবং আগারগাঁও রোকেয়া সরণি, মীরপুর রোড থেকে ধানমণ্ডি ২৭, মোহাম্মদীয়া সুপার মার্কেট, তল্লাবাগ, শুক্রাবাদ, পান্থপথ স্কয়ার এলাকায় যান চলাচল সীমিত করে দেওয়া হয়।
