২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা আ. লীগ নেতা মোহাম্মদ খালেদ মারা গেছেন

গাইবান্ধার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ খালেদ (৭০) সোমবার সকাল সাড়ে ৮টায় মারা গেছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবরে গোটা জেলায় শোকের ছায়া নেমে আসে এবং তার জানাজায় সর্বস্তরের লোক অংশ নেয়। পারিবারিক কবরস্থানে তাকে দাফনের সময় শহরের সকল দোকানপাট তিন ঘন্টার জন্য বন্ধ রাখা হয় এবং পৌরসভায় ছুটি ঘোষণা করা হয়।

মরহুম খালেদ স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন ও গাইবান্ধা পৌরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না তার জানাজা ও দাফনে অংশ নেন।

বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার মুত্যুতে গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন।

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মোহাম্মদ খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

এ ছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিও এক বিবৃতিতে তার মৃত্যুতে শোকা প্রকাশ করেছেন।