বিকেল ৪টায় উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা
আর মাত্র কয়েক ঘন্টা পরই দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কার্যালয়ে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা উদ্বোধন করবেন।
নফহবংি২৪.পড়স এর ওয়েব সাইটে বিকাল চারটার পর সব ফলাফল পাওয়া যাবে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, সিলেট ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের যথাক্রমে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল জানা যাবে বোর্ডসমূহের একক ওয়েব সাইট www.educationboard.gov.bd থেকে। এছাড়া কারিগরী শিক্ষা বোর্ডের ফলও তাদের নিজস্ব ওয়েব সাইট http://result.bteb.gov.bd এর মাধ্যমে জানা যাবে।
সাতটি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর চার লাখ ১৮ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এছাড়া আলিম পরীক্ষার্থী ছিলো ৫৬ হাজার ৯৩২ জন।
