২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাত্র বিএনপিই সংসদে সংস্কার প্রস্তাব উপস্থাপন করতে পারে : মোশাররফ

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একমাত্র বিএনপিই সংসদে সংস্কার প্রস্তাব উপস্থাপন করতে পারে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

মঙ্গলবার নগরীর লালদীঘি ময়দানে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিভাগীয় শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার চায় না, তারা দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টি করতে চায়।

তিনি বিএনপিকে আবারো ক্ষমতায় আনতে যথাযথ ভূমিকা পালনে ছাত্রদল নেতা--কর্মীদের প্রতি আহ্বান জানান।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সভাপতি সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বিএনপির ছাত্র বিষয়ক উপদেষ্টা ফজলুল হক মিলন এমপি, আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম।