ঢাকায় পৌঁছেছেন জয়
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।
সজীব ওয়াজেদ জয় সোমবার দুপুর ১১ টা ৫৭ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। দু সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান। এবার জয়ের সঙ্গে তার মার্কিন বংশোদ্ভূত স্ত্রী আসেননি।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, জয় এবার প্রায় দুই সপ্তাহ দেশে অবস্থান করবেন। তবে তার এ ঢাকা সফরের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
