২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো সঠিক সিদ্ধান্ত নিন - খালেদা

– ‘প্রতিষ্ঠার ২৮ বছরের মধ্যেই বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ২০০১ সালের মতো এবারও জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 05:07 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নয়াবাজার থেকে গাবতলী গণমিছিলের উদ্বোধন ঘোষণা করে খালেদা জিয়া তার ভক্ত ও সমর্থকদের কাছে এ আবেদন জানালেন। শরতের আকাশ ভেঙে পড়া হঠাৎ বৃষ্টি উপেক্ষা করে নবাব ইউসুফ মার্কেটে এসময় হাজারো জনতা উপস্থিত ছিলেন।

সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরই খালেদা জিয়ার নেতৃত্বে গণমিছিল গোলাপ শাহ মাজার হয়ে নির্দিষ্ট রুটে যাত্রা করে।

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় প্রধানমন্ত্রীর বড় ছেলে তারেক রহমান, মহাসচিব মান্নান ভুঁইয়াসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মান্নান ভুঁইয়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জোট সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গণমিছিলের সফলতার বর্ণনা করে সাদেক হোসেন খোকা বলেন, এর মাধ্যমেই তার দল ষড়যন্ত্র প্রতিহত করার শপথ নিলো।