২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের ঘিওরে ১৪৪ ধারা জারি

মানিকগঞ্জের ঘিওরে রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 06:23 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বিএনপির ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই গ্র“প একই সময়ে একই স্থানে আলোচনা সভা আহ্বান করায় সহিংসতা এড়াতে সেখানে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রশিদ বিডিনিউজকে জানান, সকাল ১০টায় ঘিওর পাবলিক লাইব্রেরি মাঠে উপজেলা ছাত্রদল ও যুবদল পাল্টাপাল্টি আলোচনা সভার আয়োজন করে। এতে উভয় দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েেল প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা--সমাবেশ নিাষিদ্ধ ঘোষণা করে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।