২৬ আগস্ট হবে ফুলবাড়ী দিবস
প্রতিবছর ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ফুলবাড়ীর জনগণ।
এশিয়া এনার্জির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদ জানাতে গিয়ে ওই দিন ফুলবাড়ীতে ছয়জনকে প্রাণ দিতে হয়েছে। চারদিনের রক্তক্ষয়ী লাগাতার আন্দোলনের ফলে সরকার ফুলবাড়ীবাসীর সকল দাবি মেনে নেয়।
ফুলবাড়ীর ঘটনায় নিহতদের স্মরণে প্রতিবছর ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস হিসেবে পালিত হবে।
