সোমবার ফুলবাড়ি আসছেন শেখ হাসিনাসহ ১৪ দলের নেতারা
আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ ১৪ দলের নেতারা ৪ সেপ্টেম্বর সোমবার ফুলবাড়ী আসছেন।
১৪ দলের কেন্দ্রীয় নেতারা ওই দিন বিকেল ৩ টায় ফুলবাড়ী কলেজ মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন।
এছাড়া শেখ হাসিনা এবং অন্যান্য নেতারা ফুলবাড়ী হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন এবং হত্যাকাণ্ডের স্থানগুলো পরিদর্শন করবেন।
শেখ হাসিনার সাথে অন্যান্যের মধ্যে ফুলবাড়ী আসছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি টিপু বিশ্বাস, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস ও পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশাহ এবং গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য।
জনসভা শেষে ১৪ দলের নেতারা ওই দিনই ঢাকায় ফিরবেন।
