২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণেল অলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে!

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও জাতীয় স্থায়ী কমিটির বিক্ষুব্ধ সদস্য কর্ণেল (অব.) ড. অলি আহমদের বিরুদ্ধে অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শাস্তিমূলক ব্যবস্থার ব্যাপারে কোনো দিনক্ষণ উল্লেখ না করে বুধবার বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের পক্ষ নিয়ে তিনি তার অবস্থান পরিস্কার করেছেন। যা অবশ্যই দলের গঠনতন্ত্রের বিরোধী। দলের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। তবে এর কোনো দিনক্ষণ বলা যাবে না।

সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ‘যে কেউ সংগঠনবিরোধী কাজ করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। তবে সংবাদপত্রের সব খবরই সত্যি নয়। তাই সব বিষয় আমরা বিবেচনায় আনছি না’।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, কর্ণেল অলির সাথে আমাদের আপোসের কোনো প্রশ্ন নেই। কারণ তার সাথে আমাদের কোনো বিরোধ নেই।

‘নির্বাহী কমিটির সভায় যারা অলি আহমদের শাস্তির দাবি করেছেন তারা সবাই দুর্নীতিবাজ’ কর্ণেল অলির এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিষয়টি প্রমাণসাপেক্ষ। প্রমাণিত না হলে কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না’