হাইকোর্টে শায়খ ও বাংলা ভাইর বিরুদ্ধে রায় দেওয়া শুরু
ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান মঙ্গলবার বাংলা ভাইসহ সাত জঙ্গি নেতার ডেথ রেফারেন্সের রায় দেওয়া শুরু করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
বিচারপতি মোহাম্মদ আলী আসগর খান এবং বিচারপতি ইমদাদুল হক সকাল ১১টা ৪০ মিনিটের সময় সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রায় দেওয়া শুরু হয়।
এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি কোর্ট ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে ওই মামলায় মৃত্যুদন্ড দেওয়া হয়। অপর পাঁচজন হলো - জেএমবির সামরিক শাখার প্রধান এবং শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানি, শায়খ রহমানের জামাতা আবদুল আউয়াল, মোহাম্মদ ইফতেখার হাসান আল মামুন, মোহাম্মদ ফারুক হোসেন ওরফে খালেদ সাইফুল্লাহ এবং আসাদুল ইসলাম আরিফ।
সিনিয়র সহকারী বিচারক সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়ি আদালতে যাওয়ার পথে অভিযুক্ত আসামিরা বোমা মেরে উড়িয়ে দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
