২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে কেরানীগঞ্জ থানা ঘেরাও, পুলিশের সঙ্গে ঘেরাও

স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার গ্রেফতারকৃত নেতা- কর্মী ও সমর্থকরা কেরানীগঞ্জ থানা ঘেরাও করতে গেলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

স্থানীয় জনতা ও পুলিশ এর মধ্যে ব্যাপক ধাওয়া - পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজিত জনতা যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধ করে।

সোমবার সকাল ৯টার সময় কেরানীগঞ্জ থানা পুলিশ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শাহিন আহমেদকে (৪০) ঢাকার এলিফেন্ট রোড থেকে গ্রেফতার করে।

অবশ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সকাল ১০টায় কেরানীগঞ্জের চুলকুটিয়া চৌরাস্তা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। ওই সময় তার পকেট থেকে একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৪টি গুলি উদ্ধার করার কথা তিনি জানান।

শাহিনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সকাল ১১টার দিকে থানার কাছে সমবেত হতে থাকে। দুপুর ২টার সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বিভিন্ন স্লোগানসহ থানা ঘেরাও করার চেষ্টা করে। এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

দুপুরে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা দ্বিতীয় দফা মিছিল নিয়ে মহা সড়ক অতিক্রম করার সময় পুলিশ বাধা দিলে তারা ঢাকা-মাওয়া মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে এবং ৫টি যাত্রীবাহী গাড়ী ভাংচুর করে।

ওসি জানান, শাহিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এর মধ্যে ২০০১ সালে ঢাকা-মাওয়া মহসড়কে খালেদা জিয়ার গাড়ীর বহরে আক্রমণ, ডাকাতি প্রস্তুতি মামলা ও থানা শ্রমিকদল সভাপতি আলতু হত্যা মামলার তালিকাভূক্ত আসামী সে।