২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ২১ আগস্ট গ্রেনেড হামলার নিন্দা

প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সোমবার ২১ আগস্টের গ্রেনেড হামলার নিন্দা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের চেয়ারম্যান মাহবুবুর রহমান বিডিনিউজকে বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা বর্বরোচিত ও ঘৃণ্য তৎপরতা এবং আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ।

বৈঠকে চেয়ারম্যান ২১ আগস্ট বিরোধী দলীয় নেতার ওপর গ্রেনেড হামলার বিষয়টি উত্থাপন করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য আওয়ামী লীগের সাংসদ কর্নেল (অব.) শওকত আলী বৈঠকে বলেন, দুই বছর আগে তিনি যা বলেছিলেন চেয়ারম্যান দুই বছর পর তাই বলছেন। গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।

গোয়েন্দা সংস্থাগুলোকে সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে কি নাÑ চেয়ারম্যানের কাছে তা জানতে চান শওকত আলী।

মাহবুবুর রহমান তার প্রশ্নের জবাবে বলেন, গোয়েন্দা সংস্থাগুলো গ্রেনেড হামলা নস্যাৎ করতে ব্যর্থ হয়েছিল।

কমিটির চেয়ারম্যান বিডিনিউজকে জানান, দুই বছর আগে আমি গ্রেনেড হামলার নিন্দা জানিয়েছি। বর্বরোচিত ও ঘৃণ্য এ হামলার সাথে জড়িতদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে।