কবি শামসুর রাহমানের পরিবারের পাশে হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কবি শামসুর রাহমানের বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপড়া থেকে ঢাকায় ফিরে সরাসরি প্রয়াত কবির শ্যামলীর বাসভবনে যান। সেখানে তিনি কবি পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।
এ সময় শেখ রেহানা, শেখ হেলাল, বাহাউদ্দিন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
