২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সুজন এর নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

সুশাসনের জন্য নাগরিক - সুজন এর উদ্যোগে বৃহস্পতিবার কক্সবাজার শহরে এক নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সুজন এর কক্সবাজার জেলা কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩৬৬ জন ছাত্র - ছাত্রী অংশ নেয়। কক্সবাজার সরকারী মহিলা কলেজে ‘নির্বাচনী আইন, বিধি, ভোটাধিকার ও নাগরিক কর্তব্য’ বিষয়ে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন এর কক্সবাজার জেলা সভাপতি প্রফেসর এম এ বারী। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী।

প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে ১০ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ২৩২ জন ছাত্র ও ১৩৪ জন ছাত্রী অংশ গ্রহণ করেন।