২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ডিগ্রী কলেজে ছাত্রদল - ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রী কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ নেতাকর্মীসহ ২০জন ছাত্রছাত্রী আহত হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সংঘর্ষের সময় দুপক্ষে ১০/১২ রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

জানা গেছে, কলেজে একাদশ শ্রেণীতে নবাগত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে ছাত্রদল ও ছাত্রলীগ মিছিলের প্রস্তুতি নিলে দুপক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষের কক্ষে আশ্রয় নিলে ছাত্রদলের কর্মীরা সেখানে ভাংচুর করে। এসময় ছুটাছুটি করতে গিয়ে অনেক ছাত্রছাত্রী আহত হয়। পরে এই সংঘর্ষ কলেজ সংলগ্ন দেওপাড়া গ্রামেও ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় কমপক্ষে ১০/১২ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে এসআই আবুল কাসেমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রয়েছে ছাত্রলীগ নেতাগোলাম রব্বানী, আবুল খায়ের ভিটু, আব্বাস, সবুজ ও রিংকু। ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে রয়েছে আবু ছায়েদ শিপন, কাজী শহীদ শিশির ও রাজন। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।