২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ২০ জন আহত

চাঁদপুর জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ২০ নেতা-কর্মী আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকায় রোববার রাত ৯ টার দিকে জেলা ছাত্রদলের বিদায়ী সভাপতি নুরুল আমিন খান আকাশ ও নবগঠিত কমিটির সভাপতি মানিকুর রহমান মানিক গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ২০ নেতা-কর্মী আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উদ্ভূত পরিস্থিতিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।