জামায়াতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন আব্দুল জলিল
চারদলীয় জোটের অংশ জামায়াতে ইসলামির সাথে আওয়ামী লীগের দিপাক্ষিক বৈঠকের কথা অস্বীকার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
আব্দুল জলিল জামায়াতের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে ‘বিভ্রান্তি’ সৃষ্টির জন্য কয়েকজন বুদ্ধিজীবীকে দায়ী করেছেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন ওয়ার্কার্স পার্টির যুব সংগঠন যুবমৈত্রীর কনভেনশনে শনিবার বক্তব্য রাখতে গিয়ে আব্দুল জলিল বলেন, সংক্ষিপ্ত অধিবেশন এবং দ্বিপাক্ষিক আলোচনা এক জিনিস নয়।
যুবমৈত্রী সভাপতি নূর আহম্মেদ বকুলের সভাপতিত্বে কনভেশনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, দিলিপ বিশ্বাস, বিমল বড়–য়া এবং দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক আবেদ খান বক্তব্য রাখেন।
