জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটি গঠিত
নূর- ই- হাসনা লিলি চৌধুরী এমপিকে সভানেত্রী এবং ফরিদা শিকদারকে সাধারণ সম্পাদিকা করে জাতীয় মহিলা পার্টির ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় পার্টির এক প্রেসবিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন।
