২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্ট থেকে জামিন নিলেন সিপিডির প্রধান ৫ কর্মকর্তা

জ্বালানি উপদেষ্টার দায়ের করা মানহানির মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চারজন ট্রাস্টি ও নির্বাহী পরিচালককে আগাম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 02:49 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

পাশাপাশি জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের দায়ের করা ওই মামলায় তাদের জামিন না দেওয়ার কারণ জানাতে আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন।

বিচারপতি মো. আব্দুর রশিদ ও বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন আবেদনটি পরিচালনা করেন ড. এম জহির, ব্যারিস্টার মঈনুল হোসেন এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান ৯ আগস্ট সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মঞ্জুর এলাহি, এম. সাইদুজ্জামান এবং লায়লা কবিরের বিরুদ্ধে ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মজিবুল হক একই দিন এই পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে মাহমুদুর রহমান বলেন, রাজাকার বলায় তার মানহানি হয়েছে।