২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিজেদের তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ্ মূহুর্তে এসে ক্ষমতাসীন চার দলীয় জোট সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তৎপরতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘন ঘন বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সূত্র মতে, গত এক মাসে সরকারের সবকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা এবং সকল জেলা প্রশাসককে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৫ বারের বেশি মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একই সময়ের মধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশের সদরদপ্তরে গিয়ে বেশ কয়েক দফা গোপন বৈঠকও করেছেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘রাজনৈতিক মামলা প্রত্যাহার’ সংক্রান্ত বিষয়ে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। জোট সরকারের নেতাকর্মীদের যাতে বিভিন্ন মামলা ও অভিযোগ থেকে রেহাই দেওয়া যায়Ñ এ বৈঠক তারই পূর্ব প্রস্তুতি বলে সূত্র জানায়।

এর আগে ১৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বেশকিছু মামলা খারিজ করার ব্যাপারে সুপারিশ করা হয়।

মন্ত্রণালয় ও পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ঘন ঘন বৈঠক করার মানে হচ্ছে, সরকারের নির্দেশ মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করা।

সূত্র জানায়, সরকারের সাথে তাদের নিবিড় সম্পর্ক বজায় রাখতে এবং সরকারের নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার ঘন ঘন বৈঠকের কথা স্বীকার করে বলেন, সরকার মেয়াদের শেষ সময়ে এসে পৌঁছেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সক্রিয় রাখতে তিনি ঘন ঘন বৈঠকের আদেশ দিয়েছেন।

তিনি বলেন, প্রতি তিন মাস পরপর নয়, এখন থেকে প্রতিমাসে আমি ‘অপরাধ সম্মেলন’ ও ‘আইনশৃঙ্খলা’ বৈঠক ডাকবো।

তার মন্ত্রণালয়ের কার্যক্রম জোরদার করার ব্যাপারে তিনি বলেন, সরকারের অবশিষ্ট তিন মাসে কোনও কোনও মহল ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘœ সৃষ্টির চেষ্টা চালাবে।

তবে এ মুহূর্তে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কোনও তথ্য সরকারের কাছে নেই বলেও তিনি জানান।

লুৎফুজ্জামান বাবর বলেন, যেভাবেই হোক আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব। যে কারণে বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ বাড়াতে আমি তাদের সাথে বৈঠক করছি।

তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সকল সমস্যা সমাধানের চেষ্টা করছি।