২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কোর বোর্ড টাঙিয়ে জোট সরকারের ক্ষমতার দিন গণনা শুরু করেছে যুবলীগ

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ আনুষ্ঠানিকভাবে জোট সরকারের ক্ষমতায় থাকার দিন গণনা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে বিশাল একটি বোর্ড লাগিয়ে এই দিন গণনা করা হচ্ছে। প্রতিদিন এই ‘স্কোর বোর্ড’ থেকে একটি করে সংখ্যা কমানো হচ্ছে। 

দিন - ক্ষণ গণনার এই বোর্ডে লেখা হয়েছে ‘জনগণের অর্থ লুটপাটকারী হত্যা, খুন, সন্ত্রাস, দুর্নীতিবাজ ও ব্যর্থ বিএনপি জামাত জোট সরকারের আয়ুষ্কাল আর মাত্র ৮৭ দিন’।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ওদের প্রতিদিন ধিক্কার দিন। জিয়া পরিবারের অর্থ সম্পদের হিসাব নিন। জনগণের সম্পদ ফিরিয়ে নিন।’  

যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক বুধবার বিডিনিউজকে জানিয়েছেন, জোট সরকারের বিরুদ্ধে দলের নেতা - কর্মীসহ সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে।