প্রধানমন্ত্রী বুধবার সিরাজগঞ্জ আসছেন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার একদিনের সফরে সিরাজগঞ্জ আসছেন। বিকেল তিনটায় তিনি দুগ্ধ সমবায় সমিতির আওতাধীন শাহজাদপুর মিল্ক ভিটা প্রাঙ্গনে মিল্ক ভিটা কনডেন্সড মিল্ক প্ল্যান্টের উদ্বোধন করবেন।
পরে বিকেলে কামারমন্দ উপজেলায় হুড়া সাগর নদীর তীরে এক কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একশ মিটার দীর্ঘ একটি ব্রীজের উদ্বোধন শেষে চৌবাড়ি উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
