২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত আওয়ামী লীগ নেত্রী জলি কবিরের নামাজে জানাজা অনুষ্ঠিত

মহিলা আওয়ামী লীগ নেত্রী জলি কবিরের নামাজে জানাজা সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 03:40 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনার জলি কবিরের নামাজে জানাজায় আওয়ামী লীগের কয়েক শ’ নেতাকর্মী অংশ নেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জলি কবিরের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

নামাজে জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়কারী আবদুল জলিল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু অংশ নেন।

মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জলি কবির গত ২০ জুলাই দলীয় কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার চারদিন পর সোমবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।