২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা অধিদপ্তরের অনশনরত কর্মকর্তা--কর্মচারিদের দাবির প্রতি আ. লীগের সংহতি প্রকাশ

মহিলা অধিদপ্তরের অধীনে দুস্থ মহিলাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের ৭২২ জন কর্মকর্তা--কর্মচারিদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

২৪ মাসের বকেয়া বেতন, চাকরি রাজস্ব খাতে জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মহিলা অধিদপ্তরের কর্মকর্তা--কর্মচারিরা গত ১২ জুলাই থেকে অনশন শুরু করেছে।

অনশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মনির নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে মহিলা অধিদপ্তর প্রাঙ্গণে যান।

এসময় বেগম মতিয়া চৌধুরী অনশনকারীদের উদ্দেশে বলেন, বর্তমান বিএনপি--জামাত জোট সরকার একদিকে এই প্রকল্পের কর্মকর্তা--কর্মচারিদের ন্যায্য পাওনা না দিয়ে তাদের মানবেতন জীবন যাপনের দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে থোক বরাদ্দের নামে দলীয় কর্মী প্রতিপালনে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আশরাফুন নেছা মোশাররফ, ফজিলাতুন নেছা ইন্দিরা, তাসলিমা চৌধুরী, শিরিন নাঈম, শবনম শিলা, শাহিন লস্কর প্রমুখ।