২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদ করার কাজে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন নির্বাচন কমিশন সচিব

নির্বাচন কমিশনের নবনিযুক্ত সচিব আবদুর রশিদ সরকার মঙ্গলবার ভোটার তালিকা হালনাগাদ করার কাজে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলেরই উচিত হবে হালনাগাদের কাজের ওপর দৃষ্টি রাখা এবং প্রয়োজনে অভিযোগ জানানো।

নির্বাচন কমিশন সচিবালয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় আবদুর রশিদ সরকার, জোর দিয়ে বলেন, তিনি আশা করছেন সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, গোষ্ঠী ও ব্যক্তি এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

তিনি বলেন, এটি একটি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আমি আশা করি সকলেই এতে সহযোগিতা করবেন।